x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অসহায় মানুষের পাশে ইসলামী যুব আন্দোলন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন। সারাদেশের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৪০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশের সাধারণ মানুষকে করোনাভাইরাসের প্রকোপ হতে রক্ষায় প্রথমে সচেতনামূলক লিফলেট বিতরণ,মাইকিং,রাস্তা-ঘাট পরিস্কার, দোয়া মাহফিল ও নানা কর্মসূচিসহ জনসচেতনামূলক প্রচারণা চালায় সংগঠনটি। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগর শাখা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার-পরিচ্ছন্ন সামগ্রী এবং খাদ্য বিতরণ কার্যক্রম চালায় ৷

অঘোষিত লকডাউন শুরুর পর যে সব অঞ্চলে সহায়তা দেওয়া হয়েছে তার মধ্যে ঢাকার ডেমরা, মীরহাজিরবাগ, গেন্ডারিয়া, বরিশালের উজিরপুর, বাকেরগঞ্জ, লক্ষীপুরের কমলনগর, মুন্সীগঞ্জের শ্রীনগর,চাঁদপুর,বরিশাল মহানগর,চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা রয়েছে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিন জাগো প্রহরীকে বলেন, সারাদেশে করোনাভাইরাসের প্রকোপে অঘোষিত লকডাউনের এই সময়টাতে অসহায় ও দিনমজুরদের সহায়তার বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সংগঠনের নিজস্ব ফান্ড ও অনলাইন থেকে পরিকল্পিতভাবে কিছু অর্থ সংগ্রহ করে সঠিক প্রক্রিয়ায় তা গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে ৷

প্রতি পরিবারকে দেওয়া সহায়তা প্যাকেটে ছিলো চাউল ১০ কেজি, আটা ২ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, তৈল ১ লিটার, গায়ে মাখা সাবান ১টি, কাপড় ধোঁয়া সাবান ১টি-সহ অন্যান্য সামগ্রী। এছাড়াও চারজন অসুস্থ রোগীকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিনের আহ্বানে সংগঠনের পক্ষ থেকে সহায়তা ফান্ডের কার্যক্রম এখনও চালু আছে।

যারা এই বিপদের মূহুর্তে গরীব অসহায়, দিনমজুরদের সহায়তা করতে ইচ্ছুক তারা নিম্নোক্ত নাম্বারগুলোতে বিকাশ বা রকেটের মাধ্যমে সহায়তা পাঠাতে পারবেন বলেও জানিয়েছেন তারা।

সহায়তা পাঠানোর ঠিকানা : ০১৬১২২৯২৭৬৯ [বিকাশ] কে এম আতিকুর রহমান, ০১৭১১১৫৯৬৭৬ [বিকাশ] নেসার উদ্দিন, ০১৫১১৪১৬২১৬ [বিকাশ], ০‌১৯১১৪১৬২১৬ [রকেট] আতিকুর রহমান মুজাহিদ ৷

জাগো প্রহরী/এম এম তালহা


This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন