x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

লেখালেখির গুরুত্ব ও প্রয়োজনীয়তা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


হাফিজুল হক :

যে কোনো আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে লেখালেখির গুরুত্ব অপরিসীম ৷ আদর্শকে মানুষের নিকট সুন্দরভাবে কাগজের পাতায় ফুটিয়ে তোলাই দক্ষ লেখকের কাজ ৷ প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়াতেও আজ ইসলামপন্হী আদর্শ লেখকের প্রয়োজন ৷ যারা সত্য-সুন্দরের সাথে ন্যায়ের পক্ষে থাকবে ৷ মানবতার পক্ষে থাকবে ৷ ইসলামের পক্ষে থাকবে ৷

আজ বাংলাভাষা, সাহিত্য ও লেখালেখির অঙ্গনে ইসলাম বিদ্বেষীদের দৃপ্ত পদচারণা ৷ গোটা অঙ্গন তাদের বলয়ে আটকা ৷ তাদের নেই কোনো সুস্হ আদর্শ ৷ আছে শুধু ষড়যন্ত্র ও মানবরচিত মতবাদ ৷ নাস্তিকতাই যার চূড়ান্ত পরিণতি ৷ তাই অধিকাংশ লেখালেখি অনর্থক বিষয়ে হয়ে থাকে ৷

আমাদের সমাজে যারা বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা সব সময় কার্ল মাক্সস,লেলিন ও মাও সেতুংয়ের থিওরীগুলো প্রচার করে ৷ জুলুমবাজ রাশিয়ার এক সময়ের রূপক শাসন চিত্র নিয়ে লেখালেখি করে ৷ তবে এদের মূল টার্গেট ইসলাম ৷ অনলাইন ব্লগে বামরা ইসলামের সার্বিক বিষয়ের বিরোধিতা করে লেখালেখি করে ৷ এদের মাধ্যমে নাস্তিকতার চর্চা চলে ৷ এরাই মুক্তচিন্তার নামে ধর্মবিদ্বেষী,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী লেখা লিখে থাকে ৷

এর বাইরে জাতীয়তাবাদ,ধর্মনিরপেক্ষতাবাদ, হিন্দুত্ববাদী মতবাদসহ অন্যান্য ভ্রান্ত মতবাদের সাথে যারা সম্পৃক্ত, তারাও নিজ মতাদর্শ প্রচার ও সমর্থনে লেখালেখি করে ৷ মুক্তমনা চিন্তাধারার কূট-কৌশলের স্রোতে এদেরও অনেকে ইসলাম,ইসলামি আদর্শ ও ব্যক্তিত্বদের বিরোধিতা করে ৷ জঙ্গিবাদ ও মৌলবাদের আস্ফালনের নামে অসত্য বিদ্বেষ এবং অপপ্রচার সমাজে ছড়ায় ৷

আমাদের সমাজে উঠতি বয়সী কতক লেখক-লেখিকা আছেন,যারা প্রেম-ভালোবাসার নামে মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় ৷ অবৈধ নষ্ট পথ ও পদ্ধতিকে উৎসাহিত করে সমাজব্যবস্হার সুস্হ পথচলাকে থামিয়ে দেয় ৷

একজন সচেতন মুসলিম হিসেবে দুশমন কখন কোথায়  লড়াই শুরু করছে এবং কীভাবে ময়দানে আছে, তা আমাদের জানতে হবে ৷ এরপর যথাযথ প্রস্তুতি নিয়ে ময়দানে মোকাবিলায় নামতে হবে ৷ যুগের দাবি ও সময়ের গতিধারায় আমাদের লড়াইয়ের প্রধান ক্ষেত্র হলো শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি ৷ আজ এ তিন ক্ষেত্রে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে ৷ এরই প্রথম ধাপ লেখালেখি ৷

আমাদেরকে মৌলিক পাঁচটি কারণে লেখালেখিতে এগিয়ে আসা উচিৎ ৷ তা হলো প্রথমত : সত্য-ন্যায়ের প্রতি দাওয়াত ৷ সত্য ও ন্যায় আদর্শের প্রতি মানুষকে আহ্বান জানাতে লেখালেখির গুরুত্ব রয়েছে ৷ এর মাধ্যমে সহজে সৎ কাজের আদেশ করা যায় ৷ অনেক সওয়াবও অর্জন করা যায় ৷ দ্বিতীয়ত : অন্যায়ের প্রতিবাদ ৷ যে কোনো অন্যায়ের প্রতিবাদ জানাতেও লেখালেখির গুরুত্ব রয়েছে ৷ অন্যায়ের স্বরূপ বিশ্লেষণ করে ন্যায়-বিচার ও অধিকার আদায়ে ভূমিকা রাখা যায় ৷ যা আমরা দৈনন্দিন পত্রিকাগুলোতে দেখে থাকি ৷ এর মাধ্যমে অসৎ কাজের নিষেধও হয়ে থাকে ৷ তৃতীয়ত : সমাজ বিপ্লব ৷ প্রচলিত সমাজব্যবস্হার নানা অসংগতি ও ক্রুটি-বিচ্যূতি দূর করতেও লেখালেখির গুরুত্ব রয়েছে ৷ এর মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা যায় ৷ আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জাগ্রত করে ঐক্যবদ্ধ করে থাকে ৷ চতুর্থত : আদর্শ সম্পর্কে অপপ্রচার ও প্রতিরোধ ৷ পৃথিবীর সূচনালগ্ন থেকেই সহিহ আদর্শের বিরুদ্ধে বাতিলের অপপ্রচার চলছে ৷ সে সকল অপপ্রচার ও অভিযোগগুলোর দালিলিক সন্তোষমূলক জবাব প্রদানের মাধ্যমে চিন্তার প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷ পঞ্চমত : প্রকৃত ইতিহাস তুলে ধরা ৷ মুসলিম উম্মাহর প্রকৃত ইতিহাসকে দীর্ঘদিন যাবত দুশমন বিকৃত করার চেষ্টা চালাচ্ছে ৷ মুসলিম ইতিহাস - ঐতিহ্যকে কলংকিত করার প্রয়াসে তারা কাজ করে যাচ্ছে ৷ তাই ইসলাম,ইসলামি শাসনামল,মুসলিম রাষ্ট্র ও ব্যক্তিত্বদের সঠিক চিত্র এবং ইতিহাস লেখালেখির মাধ্যমে তুলে ধরতে হবে ৷

অবশেষে আজ মুসলিম উম্মাহর বাস্তবতায় প্রয়োজন একদল দক্ষ ও যোগ্য প্রতিদ্বন্ধী কলমবন্ধু ৷ যারা ইসলামি চেতনায় উদ্দীপ্ত হয়ে সত্যের আলো ছড়াবে,মিথ্যার মুখোশ উন্মোচন করবে ৷ নিজেদের অস্তিত্ব রক্ষা-প্রসারের জন্য লেখালেখির ময়দানে আমাদের আসতেই হবে ৷ শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে আমাদের পরিচয় তুলে ধরতে হবে ৷ আমাদের আদর্শ, ইতিহাস-ঐতিহ্যকে কাগজের পাতায় যত্ম করে জনতার কাছে পৌঁছাতে হবে ৷ তাই জাতীয় কবির ভাষায় বলি,' কে আছ জোয়ান হও আগুয়ান,হাঁকিছে ভবিষ্যত!' ৷ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন