x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দেশে নতুন করোনা রোগী শনাক্ত ২০৯,মৃৃত ৭

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী ডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০৯ জন ৷ এ নিয়ে সর্বমোট ১০১২ জন নভেল করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন ৷ নতুন করে ইন্তেকাল করেছেন ৭ জন ৷ এটা নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬ জন ৷

মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, এ সময়ে এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত চার হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্য আছে সাত হাজার ৬৯৩টি।

‘আর এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন বলেও জানান নাসিমা সুলতানা। তিনি জানান, সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।

গত এক দিনে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি। এ পর্যন্ত মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন