প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মানবদেহের জন্য ব্লিচিং পাউডার খুবই ক্ষতিকর
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধ করতে সরকারি এক নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
দেশের সব সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডারের দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।
চিঠিতে আরও বলা হয়, এ ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।
জাগো প্রহরী/টিআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment