x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

তারাবিহ সম্প্রচারের নামে ফেতনা বন্ধ করুন, বিজয় টিভির প্রতি মুফতি আ ফ ম আকরাম হুসাইন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : জাতীয় ইমাম পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতি আ ফ ম আকরাম হুসাইন আজ  মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি বিজয় টিভিতে তারাবিহ নামাজ সম্প্রচার কার্যক্রম চলছে। বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ইসলামী শরীয়ত মতে, টিভিকে অনুসরণ করে জামাতে নামাজ আদায় করা বৈধ নয়। এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। (ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/৪৫)

তিনি আরও বলেন, কোন মুসল্লির নামাজ শুদ্ধ হওয়ার জন্য ইমামের পেছনে ইক্তেদা করতে হয়। আর ইক্তেদা শুদ্ধ হতে হলে নিম্নোক্ত দুটি বিষয় বিদ্যমান থাকতে হবে।
১। ইমাম মুক্তাদির আগে বা সামনে থাকা।
টিভির মাধ্যমে ইক্তেদা করলে মুসল্লি ইমামের সামনে না পেছনে বুঝার উপায় নেই।বিধায় ইক্তেদা তথা নামাজ সহীহ নয়।
২। তেমনি ইক্তেদা শুদ্ধ হওয়ার কাতারের মাঝে বড় গ্যাপ রাখা যায় না। বড় কোন রাস্তা বা গাড়ি কিংবা নৌকা চলাচল পরিমাণ গ্যাপ থাকলে নামাজ শুদ্ধ হয় না। টিভির মাধ্যমে নামাজ পড়লে দেশ-বিদেশের শত শত মাইলের দূরত্বে নামাজ কীভাবে শুদ্ধ হতে পারে?

যৌক্তিক দৃৃৃৃষ্টিকোন থেকেও যদি টিভির মাধ্যমে জামাতে নামাজ আদায় বৈধ হতো, তবে সারা দুনিয়ায় এত মসজিদেরও প্রয়োজন ছিল না। সুদূর মক্কার কা’বা শরীফ হতে ইমাম সাহেব নামাজ পড়াতেন, সারা দুনিয়ার মানুষ ইক্তেদা করতো!

বিজয় টিভির তারাবিহ সম্প্রচার নিছক তামাশা ছাড়া আর কিছু নয়।এটি ধর্মপ্রাণ মানুষের মাঝে নতুন ফেতনা সৃষ্টি করছে। অনতিবিলম্বে এসব বন্ধ করার জন্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জাগো প্রহরী/এফ আর This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন