x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আইইডিসিআরের ৪ জন করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সরকারি রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তারা মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সতর্কতার জন্য স্বেচ্ছায় কোয়ারন্টোইনে রয়েছেন আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি জানান, করোনা আক্রান্তরা স্টাফরা যেহেতু আইডিসিআরে কাজ করত। তারাও আমাদের সংস্পর্শে ছিল। তাই তাদের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর অধিক সতর্কতার জন্য আমরা স্বেচ্ছায় কোয়ারন্টোইনে রয়েছি।

আর আইডিসিআরের যেসব স্টাফরা যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা অফিস থেকে নয় অন্য কোথাও থেকে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

এছাড়া কোয়ারন্টোইনে থাকার কারণে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ের আয়োজনে সরাসরি থাকছেন না আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর।

একইসঙ্গে আইডিসিআরের পার্শবর্তী একটি ভবন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানে থেকে তারা অফিস করছেন।অনলাইনে সংযুক্ত হয়ে অন্যদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৫০ জন মারা গেছেন।

জাগো প্রহরী / গালিব This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন