x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় সংক্রমিত অথবা সন্দেহজনক লাশ কাফন-দাফনে কাজ করছে আল-মারকাজুল ইসলামী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


বিশেষ প্রতিনিধি: 

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত অথবা করোনা সন্দেহজনক ব্যক্তিদের লাশ গোসল,কাফন-দাফনে কাজ করছেন মুফতি শহীদুল ইসলামের পরিচালনাধীন আল মারকাজুল ইসলামী বাংলাদেশ৷ জানা গেছে সরকারিভাবে তাদেরকে এ কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে ৷

আল-মারকাজুল ইসলামীর পক্ষ থেকে একটি মজবুত আলেম টিম নিরলসভাবে করোনা সংক্রমনে মৃত/সন্দেহজনক ব্যক্তিদের লাশ গোসল,কাফন ও দাফনে কাজ করছেন ৷ এই টিমে রয়েছেন মারকাজের অফিসার মুফতি রুকনুদ্দিন,মাওলানা হামজাসহ প্রমুখ ৷

জাগো প্রহরীকে মুফতি রুকনুদ্দিন বলেছেন, ভয়াবহ এ পরিস্হিতিতে যখন কেউ এ মহতি কার্যক্রমে এগিয়ে আসছেন না৷ তখন আমরা লিল্লাহিয়াতের জন্য এগিয়ে এসেছি ৷ সবাই আমাদের জন্য দোয়া করবেন ৷ পাশে থাকবেন ৷

আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ সংস্হাটি ১৯৮৮ সনে প্রতিষ্ঠিত হয় ৷ বর্তমান চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম ৷ তাদের আল-মারকাজুল ইসলামী হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে ঢাকার মোহাম্মদপুর বাবর রোডে ৷ রয়েছে নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস৷ গরীব ও অসহায় রোগীদের ক্ষেত্রে ফ্রী সার্ভিস দেওয়া হয়। এ ছাড়া সারা বছর ফ্রি-ছানী রোগী দেখা,ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন ৷ ইতিপূর্বে রোহিঙ্গাদের পুনর্বাসনের সময়েও খাদ্য,অর্থ ও চিকিৎসাসহ নানা খাতে তারা সহযোগিতা করেছেন ৷ তাদের পাশে ছিলেন ৷

মারকাজের অবস্থান: শিশুমেলার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর বিপরীত পাশের গলি দিয়ে ১০০ গজ এগিয়ে হাতের ডান পাশে আল মারকাজুল ইসলামী হাসপাতাল ৷

ঠিকানা: ২১/১৭ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
ফোন নম্বর: ৯১২৭৮৬৭ এবং ০১৮১৮-৭৩২৯০৫।
( Al-markazul Islami  bkash 01925903967 )
ই-মেইল:  markazbd@yahoo.com




জাগো প্রহরী/এইচএইচ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন