x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ত্রাণের দাবিতে মিরপুরে অসহায় মানুষের বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মিরপুর-১০ নাম্বারে ত্রাণের দাবিতে বিহারী ক্যাম্প অধিবাসীদের বিক্ষোভ

জাগো প্রহরী : মহামারী করোনাভাইরাসের কঠিন এ মুহূর্তে মিরপুরে আজ দিনব্যাপী চলছে ত্রাণের দাবিতে বিহারী ক্যাম্পের প্রতিবাদী মিছিল ৷ 

মঙ্গলবার ( ২১ এপ্রিল ) সকাল ৯ টা থেকে শুরু করে দফায় দফায় মিরপুর-১১ থেকে ১২ পর্যন্ত বিভিন্ন অলিতে-গলিতে এ বিক্ষোভ মিছিল হচ্ছে ৷ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল ৩ টায় মিরপুর-১০ নাম্বারে সড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে স্লোগান হচ্ছে ৷

এ বিক্ষোভে অংশ নেয়া অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে যে, তারা স্হানীয় জনপ্রতিনিধি বা সরকারের তরফ থেকে এখনও কোনো ত্রাণ পায়নি ৷ বিহারী ক্যাম্প এলাকায় জন্মগ্রহণই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আজ তাদের ৷ নানা বয়সের মানুষের ভিড়ে ক্ষুধার কষ্টে বৃদ্ধ মুরব্বী ও মহিলারাও এতে অংশ নিতে বাধ্য হন ৷
এ সময় তারা সেনা বাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ দেয়ার দাবি জানান ৷


আজ ঢাকার মিরপুর, রামপুরাসহ আরো বেশ কিছু এলাকায় ত্রাণের দাবিতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অসহায় মানুষের ভিড়,জটলা ও বিক্ষোভ দেখা গেছে ৷

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন