x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুস্হ হচ্ছেন আল্লামা আহমদ শফী,করোনা টেস্ট নেগেটিভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর করোনা ভাইরাসের টেস্ট নেগেটিভ এসেছে। এছাড়াও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন তিনি।

বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। ১৪ এপ্রিল থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
গত ১১ এপ্রিল আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এরইমধ্যে আজগর আলী হাসপাতালে তার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে এবং তা নেগেটিভ এসেছে। আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। আজ সর্বশেষ খবর অনুযায়ী তার শারীরিক অবস্থার উন্নতি হয়ে স্থিতিশীল রয়েছে।
মাওলানা আজিজুল হক জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থা সন্তোষজনক এবং তিনি আশঙ্কামুক্ত। ঢাকার আজগর আলী হাসপাতালের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক টিম রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় হজরতের চেকআপ শেষে এ কথা জানান।
জাগো প্রহরী/এমএ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন