x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : খাগড়াছড়ির দীঘিনালায় প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইন্দ্রমনিপাড়ার সুশীল ভূষণ চাকমার ছেলে ও ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা ওরফে বাবু চাকমা ওরফে রিঝাং (৩০) এবং মধ্য বানছড়া গ্রামের বাসিন্দা বীরেন্দ্র মোহন চাকমার ছেলে ও পরিবহন চালক সুদিব্য কান্তি চাকমা (২৫) ৷

নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা জানান, সকালের দিকে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। এ সময় কে বা কারা তাদের গুলি করে পালিয়ে যায়।

তিনি বলেন, আমার ভাই সুদিব্য পেশায় একজন মাহেন্দ্র গাড়ি চালক। তিন দিন আগে সে বাড়িতে ফিরেছে। সে দুই সন্তানের জনক।

প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে ইউপিডিএফ কর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক নিরহ গ্রামবাসীও মারা গেছেন।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানেো হবে।

জাগো প্রহরী/টিআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন