x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় সামাজিক দূরত্ব মেনে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিপক্ষে ইসরায়েলে বিক্ষোভ হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার দেশটির রাজধানী তেল আবিবের রাবিন স্কয়ারে এই বিক্ষোভ করে প্রায় দুই হাজার মানুষ।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারের্টজের প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিক্ষোভের সময় তাদের হাতে ছিলো কালো পতাকা। প্রত্যেকের মুখে ছিলো মাস্ক। বিক্ষোভকারীরা একে অপরের থেকে অন্তত ছয় ফুট দূরত্বে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্র ধ্বংসের জন্যে উঠেপড়ে লেগেছেন।

বিক্ষোভকারীদের একজন বলেন, নেতানিয়াহু গণতন্ত্র শব্দটিকে একটি বামপন্থী শব্দে পরিণত করেছেন। ইসরায়েল এখন হাঙ্গেরি ও তুরস্কের মতোই গণতন্ত্রবিরোধী কার্যকলাপে রয়েছে।

মার্চ মাসে সর্বপ্রথম কালো পতাকা বিক্ষোভটি শুরু হয়। সে সময় বিক্ষোভে কয়েকশ গাড়ি ও মোটর সাইকেল জেরুজালেমে যাত্রা করে। বিক্ষোভটি ছিলো ভাইরাস মোকাবেলায় ইসরায়েল সরকারের ‘গণতন্ত্রবিরোধী’ ব্যবস্থার বিরুদ্ধে।

জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন