x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দুর্নীতিমুক্ত রেশন কার্ড তালিকা প্রণয়ণে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে -প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, দুর্নীতিমুক্তভাবে রেশন কার্ড তালিকা প্রণয়ণে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে। ভোটার আইডি কার্ড তৈরির মতো করোনাভাইরাস পরিস্থিতিতে রেশন কার্ড তালিকা করার জন্যও সেনাবাহিনীকে দায়িত্ব দিলে দুর্নীতিমুক্ত তালিকা হবে। অন্যথায় এখানেও দলীয় নেতারা দুর্নীতির আশ্রয় নিয়ে সরকার ঘোষিত কর্মসূচি ধ্বংস করে দিবে।

আজ সোমবার ( ২৭ এপ্রিল ) এক বিবৃতিতে প্রিন্সিপাল মাওলানা মাদানী বলেন, ত্রাণ বিতরণে সরকার দলীয় জনপ্রতিনিধিরা যে সীমাহীন দুর্নীতি করেছে, তা বিশ্বে বিরল। এই দলীয় জনপ্রতিনিধি ও নেতাকমীদের দিয়ে রেশন কার্ড তালিকা করলে দেশের জনগণ মেনে নিবে না।

তিনি আরও বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে আগের ৫০ লাখের সাথে নতুন ৫০ লাখের নাম অন্তর্ভুক্তি যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিয়েছেন তা মাঠে মারা পড়তে যাচ্ছে। যাদের হাতে দায়িত্ব পড়েছে তারা ওই তালিকা নিজেরা পদপদবীর ভিত্তিতে ভাগাভাগি করে নিচ্ছে। মাদানী বলেন, কোনো কোনো জায়গায় একদিন দু’দিনের মধ্যে তালিকা দেয়ার তাগাদার কারণে মনগড়া তালিকাও প্রদান করা হচ্ছে। এতে করে রেশন সামগ্রী আত্মসাতের পথ আরো প্রশস্ত করবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন