x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে নগরবাসী শঙ্কিত : শেখ ফজলে বারী মাসউদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী ডেস্ক :

করোনার দাপটের মধ্যেই শুরু হয়েছে ডেঙ্গুর বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এ বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৭১ জন। অথচ গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৭৩ জন। এ তথ্য দেশবাসী, বিশেষত ঢাকাবাসীর জন্য অশনি সংকেত। এমতাবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের নিরবতায় নগরবাসী মারাত্মকভাবে শঙ্কিত। ডেঙ্গু বিষয়ে সিটি করপোরেশনের কর্তাদের কোন তৎপরতাই এখনও দৃশ্যমান নয়। এটা খুবই দুঃখজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীয় কাফরুল থানায় ত্রান সামগ্রী বিতরণ এর উদ্বোধনকালে দূরসংযোগ পদ্ধতিতে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার হয়তো বেড়ে যাবে অনেক। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল লক্ষাধিক। মারা গিয়েছিল প্রায় দুই‘শ। মশা নিধনে সিটি করপোরেশনগুলোর বাজেট কম নয়। কিন্তু দুঃখজনক হলো তাদের বাজেট, বক্তব্য ও কাজের মধ্যে বরাবরই থেকে যায় বেজায় ফাঁক।

অধ্যক্ষ শেখ মাসউদ সংশ্লিষ্ট ব্যাক্তিদেরকে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তয়নের জন্য আহ্বান জানান।

গত বুধবার (০৮ এপ্রিল ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে নগরীর দারুস সালাম, ভাষাণটেক, শাহআলী, মিরপুর, মোহাম্মদপুর থানার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার পরিবারের নিকট চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়।

ত্রান বিতরণকালে সামাজিক দূরত্ব বজায়ে রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; আলহাজ নূর মোহাম্মদ, হাফেজ হানিফ ভূঁইয়া, এ্যাড. আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার কামাল সহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

জাগো প্রহরী/এইচএইচ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন