x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইসলাম ধর্ম বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলাম ধর্ম ভালোভাবে বুঝতে রোজা পালন শুরু করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্রিটিশ সংসদ সদস্য পল ব্রিস্টো।

তিনি পূর্ব ইংল্যান্ডের পিটারবারো শহরে কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখছেন পল ব্রিস্টো।

আর রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন।

টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘রমজান হলো আধ্যাত্মিক ভাবনা, আত্মিক উন্নতি এবং উচ্চতর প্রার্থনায় মগ্ন হওয়ার সময়। তাই রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি মুসলিম নই তবে আমার এই অভিজ্ঞতা পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে শেয়ার করতে চাই।’

এছাড়া স্থানীয় গণমাধ্যম পিটারবারো টেলিগ্রাফে এই ব্রিটিশ এমপি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, মুসলমানরা রমজানে রোজা পালন করলে শুধু তাদের ধর্মীয় অনুশাসন মানাই হয় না। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, ত্যাগ এবং অসহায়দের জন্য সহানুভূতি জাগ্রত হয়।’

তিনি যোগ করেন, মুসলমানদের বিশ্বাস তথা ইসলাম সম্পর্কে যতই জানছি, নিজেকে ততোই উপলব্ধি করছি। রোজা যদিও আমার মানসিক শক্তি ও শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে তবে এটা আমাকে সহকর্মীদের মধ্যে অন্তরঙ্গতায় জড়িয়ে নিচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল থেকে যুক্তরাজ্যে রমজানের রোজা পালন শুরু হয়েছে। লকডাউনের মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। দেশটির অনেক মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন