x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের অভিনন্দন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আজ সারা বিশ্বসহ বাংলাদেশও করোনাভাইরাসের মতো ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। দেশের মানুষ বিষণ্ন। এই সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর ইস্পাত দৃঢ় নেতৃত্ব ও মমতা মানুষের হৃদয়ে বাঁচার আশা জাগিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ব যুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিন এবং ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (উই ফোরাম)।

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত এই স্বীকৃতিতে দেশের মানুষের পাশাপাশি আমরা প্রবাসীরাও গর্বিত। ইউরোপ প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন