x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কুমিল্লার দেবিদ্বারে শিক্ষক পেটানোর অভিযোগ ; অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : জাতীয় শিক্ষক ফোরাম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


আব্দুস সবুর :

জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল এবিএম জাকারিয়া আজ ( ১১ এপ্রিল ) এক যৌথ বিবৃৃৃতিতে কুমিল্লার দেবিদ্বার থানার আওতাধীন রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার কর্তৃক দাখিল মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা আজিজুর রহমানকে সামান্য অভিযোগের ভিত্তিতে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায়, অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

নেতৃবৃন্দ বলেন,একজন জনপ্রতিনিধি হয়ে অভিযোগের সত্যতা যাচাই-বাছাই না করে শিক্ষকের গায়ে হাততোলা গুরুতর অন্যায়। একজন সম্মানিত শিক্ষককে নিজের দাখিল পড়ুয়া মেয়ের সামনে পিটিয়ে জখম করা সভ্য সমাজ কোনভাবেই মেনে নিতে পারে না।

আমরা এর উপযুক্ত বিচার দাবি করছি যেন অদূর ভবিষ্যতে কেউ শিক্ষক সমাজের দিকে অন্যায়ভাবে অঙ্গুলি নির্দেশ করতে না পারে।

উল্লেখ্য গত ৯ এপ্রিল গুরুতর আহত এই শিক্ষককে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত  শিক্ষকের বড় ভাই জনাব ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিও  শিক্ষক। বড় ভাই হিসেবে আমি আমার ভাইকে রক্ষায় এগিয়ে এসেছিলাম। চেয়ারম্যানকে নিবৃত করার চেষ্টা করেছি। তিনি আমার কথা না শুনেই আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছেন।

তিনি উপযুক্ত বিচারের দাবি চেয়ে থানায় মামলা করার প্রস্তুতি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জাগো প্রহরী/এইচএইচ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন