x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনায় মৃত ব্যক্তির দাফনে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের বিশেষ টিম গঠন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

শাহ মোহাম্মদুল্লাহ :

দেশে করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে হযরত পীর সাহেব চরমোনাইর বিশেষ নির্দেশনা বাস্তবায়নে গত বুধবার ( ০৮ এপ্রিল ) সন্ধ্যায় কাজিপাড়াস্থ সৈয়দবাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের জরুরি বৈঠক জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, আলহাজ্ব সৈয়দ আবু ছালেহ, হাফেজ মাওলানা ইসমাঈল আল মাদানী, হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভূঁইয়া ও আব্দুল করীম হাওলাদার প্রমুখ ।

দেশে চলমান করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন, গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও করোনায় মৃতদের গোসল, কাফন, জানাযা, দাফন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের লাশ বহনসহ সার্বিক সহযোগীতা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বিশেষ টিম গঠন করা হয় ।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত ব্যক্তির দাফনে গঠিত বিশেষ টিম হলো :

টিম প্রধান : অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ
সহকারী টিম প্রধান : আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ
সমন্বয়কারী : আলহাজ্ব মোহাম্মদ ওবাইদুল হক
সদস্যবৃন্দ : আলহাজ্ব সৈয়দ আবু ছালেহ,
মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, শেখ মুহাম্মদ শাহ আলম, আলহাজ্ব শফিকুল ইসলাম ওয়ালী, মাওলানা মাহমূদুল হাসান হিফয্, মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভূঁইয়া, হাফেজ মাওলানা ইসমাঈল আল মাদানী, হাফেজ মাওলানা হোসাইন আহমদ আজাদী, মুফতী ইউসুফ আহমদ, মাওলানা মুহসিনুল করীম হারুনী, হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী, মুহাম্মদ আল মামুন ও মুহাম্মদ আল আমিন সিরাজী ।

এই বিশেষ টিম ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাজের জন্য থানাভিত্তিক স্বেচ্ছাসেবী টিম গঠন করবে । এখন থেকে বিশেষ টিম সেবা দেয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুত নিচ্ছে । স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে দ্রুতই কার্যক্রম শুরু করবে । যারা স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে তারা যোগাযোগ করতে পারেন । ইনশাআল্লাহ সবাইকে প্রয়োজনে অংশ নেয়ার সুযোগ প্রদান করা হবে ।

সার্বিক যোগাযোগ :

টিম প্রধান : 01712192287
সমন্বয়কারী : 01717415300
দাফনের জন্য : 01735697829 / 01768749013

জাগো প্রহরী/এইচএইচ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন