x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাহে রমজানের প্রস্তুতি নিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বয়ান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা ভাইরাসের দরূন সৃষ্ট বর্তমান নাজুক পরিস্থিতিতে আসন্ন রমজানুল মোবারকে মসজিদে, পাঞ্জেগানা ও জুমা এবং তারাবি- এতেকাফ সম্পর্কে গত শুকবার (১৭ ই এপ্রিল) জুমার নামাযের পূর্বে হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল কারীম জামে মসজিদে দিকনির্দেশনামূলক বয়ান করেছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। নিচে সংক্ষিপ্ত বয়ানটি তুলে ধরা হলো :


পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের ৯৯ নং আয়াত" অর্থাৎ পালনকর্তার ইবাদাত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা (মৃত্যু) না আসে" উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, চলতি মাস হলো শাবান। এটি রমজানের আগের মাস। অনেক তাৎপর্য রয়েছে এ মাসের। এ মাসের হিসেব রাখতে হবে।

হযরত আবূ হুরায়রা (রাদি.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা রমযানের মাস নির্ধারণের জন্য শাবানের চাঁদেরও হিসাব রাখ।

মাহে রমজান আসন্ন। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজান। হাদীস শরীফে আছে,আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (সা.) বলেছেন, রমযান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর শয়তানগুলোকে শিকলবন্দী করে দেয়া হয়। (সহিহ বুখারী)

এ মাস কুরআন নাযিলের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে এক সুমহান মাস হিসেবে অভিহিত করেছেন রোজা, তারাবী,ইফতার, সাহরী, এতেকাফ ইত্যাদি ইবাদাত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য রমজানের কোন তুলনা হয় না।

রোগীর দেখাশোনা, চিকিৎসা ও সেবা একটি ইবাদত ও সওয়াবের কাজ। রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে উল্লেখ করে আল্লামা বাবুনগরী ডাক্তারদেরকে গুরুত্বের সাথে রোগীদেরকে চিকিৎসাসেবা দেওয়ার আহবান জানান এবং যে সকল ডাক্তারগণ এই নাজুক পরিস্থিতিতেও রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, মাহে রমজানে আল্লাহ তায়া’লার রহমতের দ্বার উন্মুক্ত হয়। এ মাসে বেশি বেশি ইবাদাত করতে হবে। রমজানের অন্যতম একটি ইবাদাত এ'তেকাফ সম্পর্কে হাদীসের কিতাব কানযুল উম্মালে আছে, যে ব্যক্তি মাহে রমজানের(শেষ) দশ দিনের ই'তেকাফ পালন করবে, তার এই আমল (সওয়াবের ক্ষেত্রে) দুই হজ্জ এবং দুই ওমরার সমতূল্য হবে। রমজানের রোজা,তারাবীর নামাযে কুরআন তিলাওয়াত ইত্যাদির বরকতে করোনা ভাইরাস সহ যাবতীয় বালা-মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

আল্লামা বাবুনগরী বলেন, আজ সর্বত্রই শুধু আতংক আর আতংক। কথায় আছে—‘বনের বাঘে খায় না, মনের বাঘে খায়।’ আজ করোনা ভাইরাস নিয়ে আমাদের মধ্যে এমনটাই চলছে। আতংকিত না হয়ে শরঈ বিধানকে প্রাধান্য দিয়ে সরকার,স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভিজ্ঞ ডাক্তাররা যেসব পরামর্শ দেন তা যথাযথ ভাবে মেনে চলতে হবে। করোনায় আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর ঈমান-ইয়াকিন রেখে তাদবীর এখতিয়ার করতে হবে ।

জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন