x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনার সর্বশেষ তথ্যের হোয়াটস অ্যাপ ভিত্তিক ইনফোবট চালু করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : কোভিড -১৯ মহামারী কালে জনগণের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে হোয়াটসআপে কোভিড-১৯ শীর্ষক একটি ইনফোবট চালু করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনলাইনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইনফোবটের উদ্বোধন করেন।

হোয়াটসঅ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথ এর প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড, আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য 
অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যডভাইজার সামি আহমেদ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ও ইনফোবট প্রণয়নের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুম অনলাইনে যুক্ত হওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও হোয়াটসঅ্যাপের চালুকৃত ইনফোবটে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরে এই সেবা গ্রহণ করা যাবে। আপনার মোবাইল কন্ট্যাক্টে নাম্বারটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘Hello’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে । এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে

প্রতিমন্ত্রী বলেন, সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সঠিক তথ্যের দ্বারা মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সেবা ও খাদ্যের মতো পণ্যের সরবরাহ চলমান রাখতে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকারীদের জন্য সরকার এ ইনফোবটটি চালু করেছে। আগামীতে এর আরও উন্নয়ন ও ইন্টাঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যতগুলো অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।

এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে । এছাড়া এ রোগটির প্রতিরোধ ,উপসর্গ, চিকিৎসা , ঝুকি , ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে । এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে এবং যে কোন ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে । এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য CoronaBD মোবাইল অ্যাাপ সংযোজিত আছে । পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে ।

এই পরিসেবাটিকে Noorahealth এবং turn.io এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে । এছাড়াও Whatsapp এর প্রকৌশলীবৃন্দ সেবাটিকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন ।

জাগো প্রহরী/একে
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন