x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

তারাবির জামাত প্রসঙ্গে দারুল উলুম দেওবন্দের বিশেষ অনুরোধ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আর অল্প কিছুদিন পরেই আসছে মাহে রমজান ৷ মাহে রমজান উপলক্ষ্যে মুসলিম সমাজে চলছে প্রস্তুতি ৷ প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বেড়ে চলেছে,তাতে আশংকা হচ্ছে যে, মাহে রমজানে আমরা তারাবির নামাজ জামাতে পড়তে পারব তো ! ইতোমধ্যে পাকিস্তান ও বাংলাদেশের উলামায়ে কেরাম সরকারের প্রতি মসজিদ উন্মুক্ত করে দেয়ার আহ্বান করেছে ৷ এমনই মূহুর্তে আজ বৃহষ্পতিবার ( ১৬ এপ্রিল ) দারুল উলুম দেওবন্দ তার অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি দিকনির্দেশনামূলক চিঠি পেশ করেছে ৷ নিম্নে তার বাংলা অনুবাদ তুলে ধরা হলো ৷ অনুবাদ করেছেন মাকতাবাতুল আসআদের পরিচালক আবদুল্লাহ আল ফারুক ৷



দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে, রমাযান মাসেও কভিড – ১৯ রোধ করার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত নির্দেশনার প্রতি বিশেষ দৃষ্টি রাখা জরুরি। অন্যান্য নামাযের মতো তারাবির নামাজও সুযোগ-সহজতা অনুসারে আইনি বিধি-নিষেধ ও স্থানীয় প্রশাসকদের নির্দেশনা অনুসারে নিজ ঘরে বা মসজিদে জামাতের সঙ্গে আদায় করুন।

বিশ্বজুড়ে কভিড-১৯ এর ক্রমশ বিস্তৃতি দিনদিন বেড়েই চলেছে। যা চরম উদ্বেগজনক। কঠিন আইন প্রয়োগের ফলে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি একটি নিরুপায় অবস্থা। যার ফলে এখন পূর্বের চেয়ে আরো কঠোরতার সঙ্গে শক্ত হাতে স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সতর্কতামূলক স্বাস্থ্যবিধি (গাইড লাইন) প্রয়োগ করা হচ্ছে। দেশের যেসব স্থানে লকডাউন ও কারফিউর মতো কঠিন নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিসটেন্সিং) মেনে চলা আবশ্যক ঘোষণা করা হয়েছে, সেখানকার নাগরিকগণ ঘর থেকে বেরুবেন না। আইন অমান্য করে যেকোনো জমায়েত থেকে সর্বাবস্থায় বিরত থাকবেন।

দারুল উলূম দেওবন্দের পক্ষ থেকে রমাযান ও তারাবিহ সম্পর্কে শীঘ্রই বিশদ ফতোয়া জারি করা হবে। এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দারুল উলূম দেওবন্দের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

পবিত্র মাহে রমজানে কুরআন কারিমের তিলাওয়াত, অধিক পরিমাণে ইসতিগফার, দুরুদ শরীফ ও আয়াতে কারিমা পাঠের প্রতি গভীর মনোনিবেশ নিবদ্ধ করুন। মহান আল্লাহর কাছে নিয়মিত নিজের জন্য ও সমগ্র বিশ্বের জন্যে রোগমুক্তির দুআ করুন। 

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ওপর সন্তুষ্ট হোন এবং সবার ওপর নানাবিধ রহমত বর্ষণ করুন। আমিন।

ওয়াস-সালাম
মাওলানা আবুল কাসিম নুমানি
মুহতামিম, দারুল উলূম দেওবন্দ
.
তারিখ : ২১ শাবান ১৪৪১ হিজরি
16/4/2020 বৃহস্পতিবার

জাগো প্রহরী/এইচএইচ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন