x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকার যেসব এলাকায় দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। বাংলাদেশে সোমবার একদিনে সর্বোচ্চ সংখ্যক (৪৯২) করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে নতুন করে আরও কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে।

২০ এপ্রিলের হিসাব অনুযায়ী পুরান ঢাকার অনেক এলাকায় অন্য যেকোনও এলাকার তুলনায় সংক্রমণ বেশি।

ইতোমধ্যে আজিমপুরে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ।

এছাড়া বাবুবাজারে ১১, বংশালে ৩১, চকবাজারে ১৯, গেন্ডারিয়ায় ২১, যাত্রাবাড়িতে ৩৩,  লালবাগে ৩১, সুত্রাপুরে ১২, ওয়ারীতে ৩০ ও শাখারীবাজারে ১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এদিকে, মোহাম্মদপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন।

পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ তেই ২১ ও টোলারবাগে ১৯ জন।

এছাড়া ধানমন্ডিতে ২৩, বাসাবোয় ১৯, মহাখালীতে ১৪, মগবাজারে ১৬, রাজারবাগে ২৮, উত্তরায় ২৩ ও শাহবাগে ১১ জন করোনারোগী শনাক্ত হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

জাগো প্রহরী/টিআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন