x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক ধ্বংস করল ইসরায়েল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক ধ্বংস করল ইসরায়েল
অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে মহামারী করোনা ভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করেছে ইসরায়েলের সেনারা। এছাড়া, ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।

 বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।

এছাড়া, ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।

অস্থায়ী এ ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরই মধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।

জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন