প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভারতে মাওলানা সাদের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ভারতে করোনার রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে- এর জন্য ভারত সরকার একটি নির্দিষ্ট ইভেন্টকেই দায়ী করছে। আর সেটি হলো দিল্লির মারকাজ নিজামুদ্দিনে গত মাসে তাবলিগ জামাতের সমাবেশ।
দিল্লির মারকাজ নিজামুদ্দিনের গত মাসে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করোনা ছড়িয়ে পড়ার পর কয়েকজন জমায়েতে যোগ দেওয়া সদস্য মারা গেছেন। আর তাই তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গতমাসে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলিগের যে সমাবেশ হয়েছিল, সেখানে যোগ দেওয়ার পরে বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ বলছে, সরকারি নির্দেশ ভেঙে ওই জমায়েত করার জন্য আগেই তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কিন্তু জমায়েতে কয়েকজন মারা যাওয়ার পরে হত্যার অভিযোগ দায়ের করা হলো।
জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী This theme has been developed by OURISLABD.

Post a Comment