প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলীম আল-হুসাইনীর ইন্তেকাল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা আব্দুল আলীম আল-হুসাইনী গতকাল শনিবার (১৮এপ্রিল ) রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে
তার বয়স হয়েছিল প্রায় ১০৪ বছর।
আল্লামা আব্দুল আলীম ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম, ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহসালার, শাইখুল আরব ওয়াল আজম, সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর দীর্ঘ আট বছর সান্নিধ্য পাওয়া একজন সুযোগ্য শাগরিদ ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী এর সহপাঠী ছিলেন।
দীর্ঘ ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়ে আসছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় তের বছর যাবত শাইখুল হাদিস হিসেবে বুখারী শরীফের দরস দিচ্ছিলেন। পাশাপাশি ঢাকার মুগদা মারকাযুল উলূম ও মুন্সীগঞ্জ জেলাধীন সেরাজাবাদ মাদরাসাসহ বিভিন্ন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করতেন।
তিনি চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম নসীব করুন। আমিন ৷
জাগো প্রহরী/টিআর This theme has been developed by OURISLABD.

Post a Comment