x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনার মধ্যেও ফিলিস্তিনি বন্দিদের উপর ইসরাইলের নৃশংসতা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : মহামারী নভেল করোনাভাইরাসের মধ্যেও ফিলিস্তিনি নারী ও শিশুসহ ৫৮০০ বন্দীর উপর দখলদার ইসরাইলী বাহিনীর নৃশংসতা থেমে নেই।ফিলিস্তিনি নিরপরাধ বন্দীদের অবস্থা এখন শোচনীয়। -আল কুদস ডটকম

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের সঙ্গে বন্দী-বিনিময়ের প্রস্তাব দিয়েছে যাতে অসুস্থ, বৃদ্ধ, নারী ও শিশু ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা যায়। শর্ত-সাপেক্ষে প্রস্তাব মেনে নিলেও আলোচনার নামে ইসরাইলি নেতারা ধোঁকা দিতে পারে বলে আশঙ্কা করছে হামাস।

ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিটি জানিয়েছে, ইসরাইলিদের কারাগারে ৫ হাজার ৮০০ নিরপরাধ ফিলিস্তিনি বন্দী রয়েছে। যাদের ৬২ জন নারী ও ২০০ জন শিশু। ফিলিস্তিনি স্বশাসন-কর্তৃপক্ষের শাসিত এলাকার বাইরে রাখা এই ফিলিস্তিনি বন্দীদের ওপর সব ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে বর্ণবাদী ইসরাইল। ৫৪০ জন ফিলিস্তিনি বন্দীকে প্রহসনের বিচারে কয়েকবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

 ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ইসরাইলের পৈশাচিক নানা নির্যাতন, অবহেলা ও হামলার শিকার হয়ে মারা গেছেন ২২২ জন নিরপরাধ ফিলিস্তিনি বন্দী। চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা না থাকায় এদের ৬৭ জন ইতোমধ্যে মারা গেছেন ।

সম্প্রতি ইসরাইলি কারাগারের অসুস্থ চিকিৎসক ও কারারক্ষীদের মাধ্যমে ৪ ফিলিস্তিনি বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা যায়।

 জাগো প্রহরী/এম This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন