x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নতুন মোড়কে পুরনো লুটপাট চালু হয়েছে - বদিউল আলম মজুমদার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নতুন মোড়কে পুরনো লুটপাট চালু হয়েছে। দলীয় কারণে এসব লুটপাটের বিচার হয় না। বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা একটি চুরির সংস্কৃতি গড়ে তুলেছি। কারণ অনেক বছর থেকেই যারা লুটপাট করে, চুরি করে, দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দলীয় কারণে, দলীয় বিবেচনায় তারা পার পেয়ে যায়। এখনও সেই পুরোনো সংস্কৃতি অব্যাহত রয়েছে।

করোনার লোকাল ট্রান্সমিশন সম্পর্কে তিনি বলেন, গত ১৬ এপ্রিল সরকার ঘোষণা করেছেন, সারা দেশ ঝুঁকিতে। তার মানে শুরু থেকে এটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারিনি। অর্থাৎ আমাদের সংক্রমণ অনেক বেশি। দুই কারণে আমরা এটা নির্ধারণ করতে পারিনা। প্রথমত, টেস্ট হয় না। অত্যন্ত সীমিত সংখ্যক পরীক্ষা হয়। দ্বিতীয়ত, অনেকে আক্রান্ত হলেও তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় না। তাই আমাদের দেশে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনা এখন সারা দেশে স্থানীয় পর্যায়ে গ্রামে-গঞ্জে, মহল্লায় ছড়িয়ে পড়েছে। এখন আমাদের নজর দিতে হবে স্থানীয় পর্যায়ে এটাকে প্রতিরোধ করা। আমাদের করণীয় হবে, এই ছড়ানোটা যেন আরো বিস্তৃত না হয়।

 জাগো প্রহরী/ফাইয়াজগক
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন