প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর নিকট আল্লামা বাবুনগরীর দুআর আবেদন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআর আবেদন করেছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
১৪ এপ্রিল মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বার্তায় দেশবাসীর নিকট তিনি এ দুআর আবেদন করেন।
আল্লামা বাবুনগরী বলেন,বেফাক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। কয়েকদিন চট্টগ্রাম নগরীর সিএসসিআরে চিকিৎসাধীন থাকার পর বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজত মহাসচিব বলেন,আমি দেশবাসীর নিকট আল্লামা আহমদ শফী সাহেবের পরিপূর্ণ সুস্থতার জন্য দুআ চাচ্ছি। আল্লাহ তায়া’লা যেন হুজুরকে সকল অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন,আমিন।
জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

Post a Comment