প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
রাজধানীর ইসকন মন্দিরে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত,মন্দির লকডাউন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অবস্থিত মন্দিরের আশ্রমটি লকডাউন করেছে পুলিশ
রাজধানীর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অবস্থিত মন্দিরের আশ্রমটি লকডাউন করে দেয়া হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের কোনো হাসপাতালে না নিয়ে আশ্রমের ভেতরে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের করোনা পজেটিভ এসেছে তারা আশ্রমের ভেতরেই থাকেন।”
গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন শাহ গণমাধ্যমকে বলেন, “আইইডিসিআর'এর নিদের্শে আক্রান্তরা সবাই আইসোলেশন ও চিকিৎসাধীন আছেন। যাতে এলাকার মানুষের মধ্য ছড়াতে না পারে সেজন্য আমরা আইইডিসিআর’এর নির্দেশে ওই এলাকার রাস্ত লকডাউন করেছি। সেখানে এখন আর মানুষের যাতায়াতের সুযোগ নাই।”
জাগো প্রহরীা/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment