x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

টিভিতে সম্প্রচারিত তারাবির অনুসরণ না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : টেলিভিশনে সম্প্রচারিত তারাবি নামাজ অনুসরণ করে বাসা-বাড়িতে ইক্তেদা না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত এবং এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবি নামাজের ইমামের কোরআন তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবি নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই শরিয়তসম্মত হবে না মর্মে বিজ্ঞ মুফতি ও আলেমরা মতামত প্রদান করেছেন।

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবি নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

জাগো প্রহরী/টিআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন