x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিরিয়ায় হিজবুল্লাহর গাড়িতে ইসরায়েলের রকেট হামলা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : লেবাননে হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

ইরানের বার্তা সংস্থা প্রেসটিভি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে জেদিয়াত ইয়াবুস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাটি লেবাননের বেকা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এ রকেট হামলায় হিজবুল্লাহর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। লেবাননের নিরাপত্তা বাহিনীর এক সূত্রের তথ্যানুযায়ী, প্রথমে ক্ষেপণাস্ত্রের সাহায্যে গাড়িটি ধ্বংসের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়।

এরপরে গাড়িটি থামিয়ে ভেতরের যাত্রীরা জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হন। এর অল্প কিছু সময়ের মধ্যেই ইসরায়েলি ড্রোন থেকে ওই গাড়িতে রকেট হামলা চালানো হয়।

এর আগে চলতি মাসের প্রথমদিকে হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার আলি মুহাম্মদ ইউনূসকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ঘটিয়েছে বলে ধারণা করা হয়।

জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন