প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
একদিনে করোনায় ২ পুলিশ সদস্যের ইনতেকাল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
![]() |
| কনস্টেবল আশেক মাহমুদ ও এএসআই আব্দুল খালেক। ছবি: সংগ্রহিত |
জাগো প্রহরী : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একইদিনে রাজধানীতে দুই পুলিশ সদস্যের ইনতেকাল হয়েছে। তারা হলেন, পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ ও মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এএসআই আব্দুল খালেক।
জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল ) সকালে পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ ইনতেকাল করেন ৷
একইদিন ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনতেকাল করেন মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এএসআই এবং মসজিদের ইমাম আব্দুল খালেক। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে ইনতেকাল হয়েছে ১৬৩ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।
জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

Post a Comment