x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অসহায়দের পাশে ব্যাসিক্স অর্গানাইজেশন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : মহামারী নভেল করোনাভাইরাসের প্রকোপ দীর্ঘ হতে চলেছে ৷ আজ প্রায় এক মাস যাবত কার্যত দেশ পুরো স্হবির ৷ মধ্য নিম্নবিত্তের এ দেশে দিন এনে দিন খায়,এমন মানুষের সংখ্যাই বেশি ৷ চলমান পরিস্হিতিতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে ৷ কেউ হয়ত সাহায্যের আশায় মুখ ফুঁটে কিছু চায়,আর কেউ চাইতেও পারে না ৷ 

সমাজের অসহায় এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এসোসিয়েশন  অব সোশ্যাল ইন্টারেস্ট এন্ড চ্যারিটেবল সাপোর্ট ( ব্যাসিকস ) ৷ সংগঠনটি ঢাকার উত্তরা বিমান বন্দর এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করে ৷

এ সামাজিক সংগঠনটির সভাপতি হিসেবে কাজী ফাহিম মোহাম্মাদুল্লাহ,সহ সভাপতি হিসেবে বোরহান আশরাফী এবং সেক্রেটারি হিসেবে আছেন মাইনুল হাসান চয়ন ৷

তাদের সঙ্গে সেবামূলক এ টিমে আছেন কাজী আব্দুল আউয়াল,সুবীর হোসাইন,গোলাম মুরতজা,আলম রাফসান জানি,জাহিদ হাসান,আরিয়ানা অনন্যা,রিদওয়ান আহসানুল্লাহ,তাহমিদ,নাদিম খান,মেহেদী হাসান বাপ্পি সহ প্রমুখ ৷


ইতোমধ্যে সংগঠনটি প্রায় শখানেক মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছিয়েছে ৷ বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করছে ৷ তাদের চলমান কার্যক্রমের মধ্যে  পথশিশুদের জন্য ফ্রি শিক্ষা ও ফুড বিতরণ রয়েছে ৷ তারা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করে থাকে ৷


আসন্ন মাহে রমজানে সংগঠনটি প্রাথমিক পর্যায়ে ১০০ অসহায় মানুষদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে ৷ স্বল্প পরিসরে এতে যা থাকবে -

চালঃ ২ কেজি ৮৪ টাকা
ডালঃ হাফ কেজি ৪০ টাকা
আলুঃ ১ কেজি ২০ টাকা
পেঁয়াজঃ হাফ কেজি ২০ টাকা
ছোলাঃ হাফ কেজি ৪০ টাকা
খেজুরঃ হাফ কেজি ৫০ টাকা
মুড়িঃ আড়াইশ গ্রাম ১৬ টাকা
মোটঃ ২৭০



সংগঠনটি সমাজের সামর্থবান সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছে ৷ তাই আপনিও মাত্র ২৭০ টাকা দিয়ে একজনের দায়িত্ব নিতে পারেন ৷ আপনার একটু সহযোগিতা একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারে।

বিকাশ পারসোনালঃ
01820138016
01734768772

সংগঠনটির ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/Basics-1818239711609814/

জাগো প্রহরী/টিআর This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন