প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আজ শুক্রবার ( ২৪ এপ্রিল ) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যায়।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। তিনি বলেন, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার দিবাগত রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার ( ২৫ এপ্রিল ) হবে প্রথম রোজা। এদিকে, আজ রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment