x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মাওলানা যুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শোক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : প্রখ্যাত ওয়ায়েজ ও মুফাসসিরে কুরআন মাওলানা যুবায়ের আহমদ আনসারী নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থতার পর আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ৷

মাওলানা যুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা ও সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা যুবায়ের আহমদ আনসারী রহ. একজন হক্কানী  আলেম ও যোগ্য মুফাসসিরে কুরআন ছিলেন ৷ কুরআনের আহ্বানকে সমগ্র দেশে ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রতিথযশা আল্লাহওয়ালা মুফাসসিরে কুরআনকে হারাল। হযরতের ইন্তিকালে আলেম সমাজ ও দেশে একটি শূন্যতা তৈরি হলো ৷

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মাওলানা যুবায়ের আহমদ আনসারীর বর্ণাঢ্য কর্মময় জীবন ও অনুকরণীয় দৃষ্টান্তসমূহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মুখলিস এই আলেম ও মুফাসসিরে কুরআনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, মুরীদ-ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

জাগো প্রহরী/এইচএইচ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন