x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দোহারে মুয়াজ্জিনসহ সাত মুসল্লিকে কুপিয়ে জখম করলো আ’লীগ নেতা-কর্মীরা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী ডেস্ক : 

করোনা প্রতিরোধের নামে মসজিদে সরকারের নির্দেশনা মোতাবেক নামাজ আদায়কে কেন্দ্র করে ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর বাজার মসজিদের মুয়াজ্জিনসহ সাত মুসল্লিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ৷

 শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, তার ভাই সাবেক চেয়ারম্যান পান্নু মাদবর, চুন্নু মাদবর ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ( ১০ এপ্রিল ) জুমআর নামাজে সর্বোচ্চ দশজন জামাত আদায় করতে পারবে। কিন্তু ওই মসজিদে আনুমানিক ১৫/১৬ জন মুসল্লি উপস্থিত হন। আগে থেকেই কার্তিকপুর বাজার মসজিদের ঈমাম ও মুয়জ্জিনরা সরকারের নীতিমালা অনুযায়ী মুসল্লিদের জানিয়ে দেন বেশি লোক না আসার জন্য। তারপরেও ৫/৬ জন লোক বেশি হওয়ায় মুয়াজ্জিন আবু সাঈদের কাছে বেশি লোক হওয়ার কারণ জানতে চায় চুন্নু মাদবর সহ তার সাথে থাকা কয়েকজন।

এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে চুন্নু মাদবরের ভাই আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন ও তার আরেক ভাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পান্নু সহ বেশ কয়েকজন মসজিদে ছুটে এসে মসজিদের মুয়াজ্জিন আবু সাঈদ, মুসল্লি আনোয়ার হোসেন, তার ভাই আবুল হোসেন, জিন্নত, এজাজ আহমেদ মন্টু সহ অন্তত সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে আবুল হোসেন নামে এক মুসল্লি মসজিদের ভেতর কুরআন শরীফ পড়ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেও এ হামলা থেকে বাদ যায়নি।

জাগো প্রহরী/ গালিব This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন