x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

দলীয় নেতাকর্মীদের দিয়ে গঠিত ত্রাণ কমিটি দুর্নীতিকে আরো উস্কে দেবে : অধ্যক্ষ ইউনুছ আহমাদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রাণ কমিটি নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উদারতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন।

তিনি দলীয় নেতাকর্মীদের দিয়ে ত্রাণ কমিটি ঘোষণার নির্দেশ দিয়ে বিদ্যমান সঙ্কটকে আরো ঘোলাটে করেছেন। কমপক্ষে সমাজের ইমাম এবং শিক্ষক শ্রেণীকেও ত্রাণ তৎপরতার সাথে সম্পৃক্ত করতে পারতেন। তিনি তা করেননি। এতে করে ত্রাণ বিতরণে দুর্নীতি ও চুরিকে আরো উস্কে দেবে।

আজ শুক্রবার ( ১৭ এপ্রিল ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতদের কাফন-দাফনে গঠিত তদারকি কমিটির সাথে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতি মানসুর আহমদ সাকী, আলহাজ্ব আবদুল আউয়াল, মাওলানা নজরুল ইসলাম, হুমায়ন কবির, মুফতি নূর-উন-নাবী শেখ, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন