x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নন এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল এম এ সবুর এক যুক্ত বিবৃতিতে, লক্ষ লক্ষ শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপনের আশংকায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীকেই এর দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। 

নেতৃবৃন্দ বলেন,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে এটা সত্য। এটা পুষিয়ে নিতে বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে পাঠ দান সম্ভব। সরকারি- বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও বেতন-ভাতা পাবেন ৷ কিন্তু হাজার হাজার ননএমপিওভূক্ত স্কুল,কলেজ,প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক-কর্মচারীদের  কী অবস্থা সেটা কি প্রধানমন্ত্রী ভেবে দেখেছেন!

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে হাজার হাজার ননএমপিওভূক্ত স্কুল,কলেজ,মাদরাসা রয়েছে। শিক্ষার্থীদের বেতন,ফি এবং ব্যক্তিগত ডোনেশন এর মাধ্যমে এগুলো পরিচালিত হয়। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বেতন, ফি থেকেই শিক্ষক-কর্মচারীদের বেতন এবং প্রতিষ্ঠানের ভাড়া পরিশোধ করে থাকে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান বেতন এবং প্রতিষ্ঠানের ভাড়া পরিশোধ করতে পারেনি।৷ ছুটি দীর্ঘায়িত হলে বেতন-ভাতা পরিশোধতো দূরের কথা বরং প্রতিষ্ঠানগুলোই ধ্বংস হবার উপক্রম হবে।

এমতাবস্থায় দেশের অন্যান্য সেক্টরের মত হাজার হাজার ননএমপিওভূক্ত স্কুল কলেজ, মাদরাসা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ লক্ষ শিক্ষক-কর্মচারীদের বাঁচাতে প্রধানমন্ত্রীকে প্রণোদনা ঘোষণা করা সময়ের দাবি। 

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন