x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছু‌টি বাড়ল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

নিজস্ব প্রতিনিধি :

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়িয়েছে সরকার। অর্থাৎ সাধারণ ছুটি ১১ তারিখ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণকে ঘরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটি বর্ধিত করার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ এপ্রিলের এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল তারিখ সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সাথে সংযুক্ত থাকবে।’

মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাগো প্রহরীকে বলেন, ‘আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। মূলত পয়লা বৈশাখের দিন সাধারণত ছুটি থাকে। এ জন্য ১২ ও ১৩ তারিখ ছুটির সিদ্ধান্ত নিয়ে মোট তিনদিন সাধারণ ছুটি থাকবে।’

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসে দেশে আজ নতুন করে একদিনেই ১৮ জন সংক্রমিত হয়েছে। এই সংখ্যা গতকালের চেয়ে দ্বিগুণ। এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মারা গেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।

 করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

জাগো প্রহরী/এমএম This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন