x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষী করোনায় আক্রান্ত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইয়াছিন নামের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১এপ্রিল) তার করোনা পজিটিভ রোগী ধরা পড়ে। তিনি এখন জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কারা কর্তৃপক্ষের একটি সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, কারারক্ষী ইয়াছিন সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ কয়েদির সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কয়েকদিন ধরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে করোনা টেস্ট করালে আজ পজিটিভ রেজাল্ট আসে। এখন হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ঢাকা মহানগরে পুলিশেরই (ডিএমপি) ৭৩ জন আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে তিনজন পুলিশে কাজ করা সাধারণ কর্মচারীও রয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন এডিসি, তিনজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, তিনজন সাধারণ সদস্য ও বাকিরা কনস্টেবল।

আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের। এই বিভাগের উত্তর শাখার ১৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। পিওএস পূর্ব শাখায় আক্রান্ত ৬ জন। এরপর রয়েছে পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ। এই বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিম ট্রাফিক বিভাগেও ৯ জন আক্রান্ত।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, জাতীয় দুর্যোগে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বেশ কয়েকজন কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ডিএমপির বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে পুলিশের বড় একটি অংশ করোনায় আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে এক থানাতেই ৩০ জনের বেশি সদস্যের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়ার খবর পাওয়া গেছে।আর গাজীপুরে ৩৩ জন পুলিশ সদস্যের করোনা ধরা পড়েছে।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন