প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা যুবায়ের আহমদ আনসারী আর নেই
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : প্রখ্যাত ওয়ায়েজ ও মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা যুবায়ের আহমদ আনসারী আজ শুক্রবার ( ১৭ এপ্রিল ) সন্ধ্যা ৬.২০ মিনিটে ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ৷
জাগো প্রহরীকে এ সংবাদ নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
এর আগে ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর আবারো ওয়াজের ময়দানে দেখা গিয়েছিল এ প্রবীণ বক্তাকে। দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের কথা বলে গেছেন তিনি।
মুত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্কী রেখে যান তিনি। তার ইন্তেকালে ইতোমধ্যে দেশের আলেম সমাজের মধ্যে শোক নেমে এসেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন গণমাধ্যমকে বলেন, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল )সকাল ১০ ঘটিকায় মরহুমের নিজ প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.

Post a Comment