প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : বাংলা নববর্ষ শুরু হওয়ার আগেই সোমবার ( ১৩ এপ্রিল ) ভোর ৩টা ৪৩ মিনিটে সিলেট ও এর আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।
কয়েক সেকেন্ড স্হায়ী এই ভূমিকম্পে সিলেট কেঁপে ওঠে। সামাজিক যোগেযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই ভূমিকম্প অনুভুত হওয়ার কথা প্রকাশ করেছেন।
দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান লেখেন -'আজ রাত ৩.৪৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে সিলেট নগরী সহ পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে ওঠলে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।'
গ্রামীন জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা জামিল চৌধূরী লেখেন- এইমাত্র ৩.৪৩ মিনিটে সিলেটে ভুমিকম্প হলো, ক্ষয়ক্ষতি জানা যায়নি,আল্লাহ সবাইকে হেফাজত করুন।
স্থানীয় অধিবাসী সিলেট এম.সি কলেজের শিক্ষার্থী আমিনুল শোভন বলেন, রাত পৌনে ৪ টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়। একটু ভিন্ন রকম মনে হয়েছে এই ভূমিকম্পকে। সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।
সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হঠাৎ কয়েক সেকেন্ডের ভূমিকম্পের ঝাকুনি ও শব্দে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে রিখটার স্কেলে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
সিলেট নগরীর সবাই যখন ঘুমে আচ্ছন্ন, এর মধ্যে হঠাৎ ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।
জাগো প্রহরী/গালিব This theme has been developed by OURISLABD.

Post a Comment