x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাসপাতালে ভর্তি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী ডেস্ক :

বাংলাদেশের শীর্ষ আলেম মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী অসুস্থতা বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা আহমদ শফীর ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী জানান, দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। হজমজনিত কারণে সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তার বাবা হজমজনিত কারণে খেতে পারছেন না। এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আর সব কিছু স্বাভাবিক। তবে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। 

হেফাজত আমিরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী। 

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

 জাগো প্রহরী/গালিব This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন