x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনা সচেতনতায় যুক্তরাষ্ট্রে বিলবোর্ডে মহানবী (সা.) এর বাণী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : মহামারী নভেল করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে যুক্তরাষ্ট্রে বিলবোর্ডে ব্যবহার করা হয়েছে ইসলামের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মাদ (সা.) এর বাণী। বিলবোর্ডটিতে নবী মুহাম্মাদ (সা.)-এর একটি বাণী লেখা রয়েছে। 

তাঁর হাদিসের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রমিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’ 

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে টাঙানো এই বিলবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। গেইনপিস নামে একটি অলাভজনক সংস্থা শিকাগোর ওহারে বিমানবন্দরের অদূরে এই বিলবোর্ডটি স্থাপন করেছে। 

যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক ইসলামি সংস্থাটির যাত্রা শুরু হয় ২০০৮ সালে। এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মার্কিন জনগণের মধ্যে সঠিক ইসলামি জ্ঞান বিতরণ করা। এ ছাড়া দেশটিতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা- যাতে ইসলামি মূল্যবোধ সম্পর্কে তারা যথাযথভাবে জানতে পারে। 

সূত্র : রিপাবলিকা অনলাইন

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন