প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ইরানে একজন করোনারোগীও বিনা চিকিৎসায় মারা যায়নি: ইরানি প্রেসিডেন্ট
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : শত প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনাভাইরাস মোকাবেলায় ইর্ষনীয় সাফল্য পেয়েছে ইরান। এমন দাবি করে দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে তেহরান। এতদ সত্ত্বেও করোনাভাইরাস মোকাবেলায় তার দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রেসিডেন্ট রুহানি স্থানীয় শনিবার সন্ধ্যায় তেহরানে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।
করোনাভাইরাসকে বিশ্বের সবগুলো দেশের সরকারের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা হিসেবে উল্লেখ করে রুহানি বলেন, দেশের অর্থনীতি সচল রেখে কীভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় গোটা বিশ্ব এখন সে পরীক্ষায় অবতীর্ণ।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, বিশ্বের বহু উন্নত দেশ করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেলেও ইরানে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যায়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছে তেহরান।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment