x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঘরে জুমআ নয়,জোহরের নামাজ পড়ুন : মুফতি তাকি উসমানি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী ডেস্ক :

প্রাণঘাতী মহামারি করোনা পরিস্থিতিতে জামাত সীমিত করে দেওয়া ও সংখ্যা নির্ধারণ করে দেওয়ার পর স্বভাবতই এ প্রশ্ন উঠেছে ঘরে ঘরে জুমআর নামাজ আদায় করা যাবে কিনা।

এ বিষয়ে পাকিস্তানের প্রখ্যাত আলেম ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্বদের অন্যতম মুফতি মাওলানা তাকি উসমানি এক মৌখিক ফতোয়ায় সরকারের নির্দেশনার প্রেক্ষিতে শুধু মসজিদে জুমআর নামাজ আদায় করা যাবে মন্তব্য করে বলেন, ঘরে জুমআ আদায় করা যাবে না, ঘরে জোহর পড়তে হবে।

বাংলাদেশের প্রখ্যাত আলেম ও শায়খ জাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের সাথে হোয়াটসআপ বার্তায় মাওলানা তাকি উসমানি এই মতামত প্রদান করেন। বিষয়টি সম্পর্কে মুফতি মিজান সাঈদের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে।

ফতোয়ায় মাওলানা তাকি উসমানি বলেন, ইফতা বিভাগের সহকর্মীদের সাথে পরামর্শ মোতাবেক আমাদের সিদ্ধান্ত এই যে, মসজিদে জুমআর নামাজ আদায় করতে হবে, ঘরে পড়তে হবে জোহর। যেহেতু সরকারিভাবে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, তাই সাধারণ মুসল্লিরা অক্ষম ও মাজুর হিসেবে চিহ্নিত হবে, অক্ষম ও মাজুরদের জোহর পড়তে হবে, এটিই ফুকাহাদের মত। অচিরেই এই বিষয়ে লিখিত ফতোয়া প্রদান করা হবে।

আল্লামা তাকি উসমানি এ সম্পর্কে কিছু দলিল উল্লেখ করে বলেছেন,

‘সাধারণভাবে একশহরে সব মুসল্লি একটি মসজিদে জমায়েত হয়ে জুমআর নামাজ আদায় করবেন, এটিই ছিল ইসলামী রীতি। পরবর্তীতে প্রয়োজনে শহরে একাধিক জুমআ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। এখন ঘরে ঘরে জুমআ আদায়ের অনুমতি দেওয়ার তো কোন প্রয়োজন বা অর্থ থাকতে পারে না। ইসলামী ইতিহাসে এর কোন দৃষ্টান্ত পাওয়া যায় না।’ বলেন মুফতি তাকি উসমানি।

তিনি আরও বলেন, যেহেতু জুমআর জন্য সরকারি অনুমতি প্রয়োজন এবং ঘরের ক্ষেত্রে এমন অনুমতি পাওয়া যায় না, তাই ঘরে জুমআ আদায় করা যাবে না। পাশাপাশি জুমআয় অংশগ্রহণে সবার অনুমতি থাকতে হবে, তার প্রচার থাকতে হবে। যেহেতু ঘরে ঘরে জুমআ আয়োজন করলে অনুমতি ও প্রচারের প্রাসঙ্গিকতা আসছে না, তাই জুমআ আদায় করা যাবে না।

অবশ্য আল্লামা তাকি উসমানি বলেন, তবে যেহেতু এটি ইজতেহাদী বিষয়, তাই কোন নির্ভরযোগ্য আলেম দলীল-প্রমাণের ভিত্তিতে ভিন্নমত পোষণ করলে, সেটা মানারও সুযোগ আছে। যদিও সেটা আমাদের গৃহীত মত নয়।

নিচে আল্লামা মুফতি তাকি উসমানি দামাত বারাকাতুহুমের দালিলিক ফতোয়া দেওয়া হলো :




জাগো প্রহরী/গালিব This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন