প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ভেঙে মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় মানুষের ঢল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করেই বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, ইসলামি আলোচক মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদরাসার ছাত্র এবং সাধারণ মানুষ যোগ দেন।
জানাজায় ইমামতি করেন জুবায়ের আহমেদ আনসারীর ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ। জানাজায় যোগ দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মহসিনুল হাসান, জেলার শীর্ষস্থানীয় আলেম মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম। এছাড়াও দেশের নামকরা বিভিন্ন মাদরাসার শিক্ষকরা জানাজায় যোগ দেন।
এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই আলেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ৷
জাগো প্রহরী/ফাইয়াজ This theme has been developed by OURISLABD.


Post a Comment