x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খুলনায় দোকানপাট ও শপিংমল ফের বন্ধ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : খুলনায় দোকানপাট ও শপিংমলে উপচে পড়া ভিড় এবং অসচেতনতার কারণে করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বেড়ে যাওয়ার আশঙ্কায় খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনার জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ের দোকানপাট ও শপিংমলসমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ আদেশ আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হবে। দুপুরে আঞ্চলিক তথ্য দপ্তরের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তবে চিকিৎসাসংশ্লিষ্ট জরুরি সেবা যেমন ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজারের ক্ষেত্রে খুলনা জেলা প্রশাসন থেকে পূর্বের জারি করা নির্দেশনা বহাল থাকবে।
সকল জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা, ব্যবসাপ্রতিষ্ঠানকে উপরি-উক্ত নিদের্শনা মেনে চলার জন্য    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, খুলনা জেলা প্রশাসন থেকে গত ৯ এপ্রিল ২০২০ তারিখের ৫২০ নম্বর স্মারকে করোনাভাইরাস (কভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্তসাপেক্ষে চালুর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনাসমূহ অনুসরণ না করায় দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাগো প্রহরী/এফ আর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন