x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নিখোঁজের চার দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : নিখোঁজের চার দিন পর নাজিম উদ্দীন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ১৫ মে ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি আম বাগান থেকে মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। নিহত নাজিম উদ্দীন (১৫) সাবেক লাভাঙা গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং লাভাঙা মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গত ১১ মে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় নাজিম উদ্দীন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এনিয়ে তার বাবা সফিকুল ইসলাম বুধবার (১৩ মে) শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়। শুক্রবার বিকেলে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। 

ওসি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন