x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শিমুলিয়া ঘাটে ফেরি বন্ধ, তবুও যাত্রীদের ভিড়

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অতিরিক্ত যাত্রী চাপ বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সোমবার (১৮ মে) বিকেল থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে যাত্রী শূন্য ছিল শিমুলিয়া ঘাট। তবে বেলা বারার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা থেকে আসা কিছু যাত্রী ঘাট এলাকায় এসে ভিড় করেন।

মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল রায়হান জানান, কয়েকদিন যাবৎ ঘাট এলাকায় যাত্রীদের চাপ ছিলো লক্ষ করার মতো। পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম কিরে মহাসড়ক ও শিমুলিয়া ঘাট নিয়ন্ত্রণ করেছে। গতকাল বিকেলে ফেরি বন্ধের ঘোষণা আসার পর থেকে আজ যাত্রী চাপ অনেকটাই কম। যারা দক্ষিণাঞ্চলে যাবেন তারা যেন এ পথ দিয়ে না আসেন সেই আহ্বান জানাচ্ছি। পণ্যবাহী কিংবা জরুরি যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, গতকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে আসা দক্ষিণাঞ্চলের কিছু যাত্রী বিভ্রান্তিতে পড়ে নোঙ্গর করে রাখা ফেরি কর্ণফুলীতে উঠে আছেন। তারা কোথা থেকে শুনেছেন ফেরি চালু করা হবে। পরবর্তীতে আমরা সেখানে গিয়ে যাত্রীদের বুঝাই। এ সময় অনেক যাত্রী পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কবে ফেরি চালু হবে তা কর্তৃপক্ষের নির্দেশনা পেলে জানা যাবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন