x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভোলার মনপুরায় মহানবী (স.)কে নিয়ে কটূক্তি, ১জন আটক , হামলা-ভাংচুর, আহত-৫

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ভোলার মনপুরায় মহানবী (স.) কে নিয়ে কটূক্তি করে ফেইজবুকে শেয়ার করার অভিযোগে শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে আজ শুক্রবার ( ১৫ মে ) জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা ৷ বিক্ষোভকারীরা মনপুরার চৌমুহনী বাজারের কুটূক্তিকারী শ্রীরামের দুইটি দোকান ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় ৫জন আহত হয়ছে। আহতরা হচ্ছেন ইব্রাহীম (৩৮), করিম (২৫), ছাইফুল (৩৫), রাজিব (১৯), আলাউদ্দিন (৪৭), সানাউল্লাহ (৩৩)। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, টাঙ্গাইলের একটি ঘটনা নিয়ে ঐ হিন্দু ছেলে ফেইজবুকে শেয়ার করে। এতে স্থানীয় মুসলিমদের মাঝে ক্ষোভের প্রেক্ষিতে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ মিছিল সহকারে কুটূক্তিকারীর দোকানে হামলা করে দুটি দোকান ভাংচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।কুটূক্তিকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথা নিয়মে মামলা হবে। 

এদিকে ভোলা জেলার মনপুরা উপজেলার শ্রীরাম দাস এর নবী কারীম (স.) কে নিয়ে ফেসবুক শেয়ারের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেট নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের পক্ষে সভাপতি,মাওলানা আব্দুর রহমান খান তালুকদার,
সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি, আলহাজ্ব মুফতি ইয়াছিন নবীপুরী,সহ-সভাপতি, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী, সহ-সম্পাদক মাওলানা মোঃতরিকুল ইসলাম সহ আলেম ওলামা নেতৃবৃন্দ।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন